উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আলুয়াবাড়ি রেল স্টেশনের দু-নম্বর প্ল্যাটফর্মে বসানো হল ওয়াটার ভেন্ডিং মেশিন। সোমবার এই মেশিনের উদ্বোধন করেন কাটিহার ডিভিশনের আধিকারিক বলভদ্র গিরি। এই উপলক্ষে স্টেশনে উপস্থিত ছিলেন স্থানীয় স্টেশন ম্যানেজার হেমন্ত কুমার তিওয়ারি ও রিজার্ভেশন সুপারভাইজার বিনয় কুমার সিংহ সহ অন্যান্যরা। এই পরিষেবায় রেল যাত্রীরা স্বল্পমূল্যে বিশুদ্ধ পানীয় জল খেতে পারবেন। যাত্রীরা বোতল নিয়ে এলে তিনশো মিলি জলের মূল্য এক টাকা, পাঁচশ মিলি তিন টাকা, এক লিটার পাঁচ টাকা, দুই লিটার আট টাকা এবং পাঁচ লিটার কুড়ি টাকা করে দাম নির্ধারিত করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি প্যাকেট জল তিনশ মিলি দুই টাকা, পাঁচশ মিলি পাঁচ টাকা, এক লিটার আট টাকা, দুই লিটার বারো টাকা এবং পাঁচ লিটার পঁচিশ টাকা করে লাগবে গ্রাহকদের। এই মেশিন বসানোর পর রীতিমতো খুশি রেলের গ্রাহকরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/AiEA8okwOOg